প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড যদি উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়, সেটি হবে অলৌকিক। তবে ইংলিশ লিগের সফলতম ক্লাবটি এবার কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও ছুঁয়েছে একটি মাইলফলক। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ চালু হওয়ার পর ঠিক ২০০টি ম্যাচ খেলেছে তিনবারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নস লিগে ২০০ ম্যাচ খেলা একমাত্র ক্লাব ইউনাইটেডই। বায়ার্ন-বাধা পেরিয়ে রিয়াল মাদ্রিদ যদি লিসবনের ফাইনালে যেতে পারে, তবে স্প্যানিশ ক্লাবটিও খেলে ফেলবে ২০০ ম্যাচ। শেষ আট পর্যন্ত ১৯৭টি ম্যাচ খেলেছে নয়বারের চ্যাম্পিয়নরা। ১৯৩ ম্যাচ নিয়ে বার্সেলোনা আছে তিনে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ১৮৫ ম্যাচ খেলে চারে।