প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩৮ বলে ২২২। কাল নিউজিল্যান্ডের ফোর্ড ট্রফিতে রেকর্ডই করে ফেললেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ওপেনার জেমি হাউ। স্বীকৃত ওয়ানডে ম্যাচে (লিস্ট এ) কোনো কিউই ব্যাটসম্যানের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে ২৭টি চার ও ৮টি ছয়ে সাজানো এই ইনিংস দিয়েই দক্ষিণ আফ্রিকার গ্রায়েম পোলককে ছুঁয়েছেন হাউ। ‘লিস্ট এ’ ম্যাচের সর্বোচ্চ রানের তালিকায় হাউ ও পোলক আছেন দুইয়ে। সর্বোচ্চ ২৬৮ রানের ইনিংসটা খেলেছেন ইংল্যান্ডের অ্যালিস্টার ব্রাউন। ২০০২ সালে সারের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে ইনিংসটি খেলেন ব্রাউন।