প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসান হলো এক বছরের অপেক্ষার। ২০১১ সালের উইম্বলডনের পর আবার গ্র্যান্ড স্লাম দ্বৈতের শিরোপা জিতলেন ব্রায়ান যমজরা। লিয়েন্ডার পেজ ও রাদেক স্তেপানেককে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন, গড়েছেন নতুন রেকর্ড। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম দ্বৈতজয়ী জুটি এখন বব ও মাইক ব্রায়ান। এবারের ইউএস ওপেনসহ মোট ১২টি গ্র্যান্ড স্লাম জেতা হয়ে গেল এই মার্কিন জুটির। পেছনে পড়ে গেল অস্ট্রেলীয় জুটি টড উডব্রিজ ও মার্ক উডফোর্ডের ১১ শিরোপার রেকর্ড। গ্র্যান্ড স্লাম টেনিসের সর্বকালের ইতিহাসেই সেরার আসনে বসেছেন ব্রায়ানরা। তবে তাঁদের মতোই ১২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন আরেক অসি জুটি জন নিউকম্ব ও টনি রোচ।