দ্বৈতে চ্যাম্পিয়ন রুমি-রহিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংক জাতীয় টেবিল টেনিসের মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন রুমি ও রহিমা। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল ফাইনালে আনসারের রুমি ও কুমিল্লার রহিমা জুটি বেঁধে ৩-২ সেটে হারিয়েছেন আনসারের সালেহা ও সিনথি জুটিকে। বিমানের রিমন ও রাজশাহীর তুরবিনা জুটিকে ৩-২ সেটে হারিয়ে মিশ্র দ্বৈতের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন বাগেরহাটের শাহেদ ও কুমিল্লার আঁখি।