দ্বৈতের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উডিজ’দের ধরে ফেললেন ব্রায়ান যমজরা। পরশু জেতা উইম্বলডনের দ্বৈত শিরোপাটি বব ও মাইক ব্রায়ানের একাদশ গ্র্যান্ড স্লাম। তাঁরা ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার মার্ক উডফোর্ড ও টড উডব্রিজ জুটির রেকর্ড। এখন তাঁদের সামনে শুধুই আরেক অস্ট্রেলীয় জুটি জন নিউকম্ব ও টনি রোশ। ১৯৬৫ থেকে ১৯৭৬ পর্যন্ত এই জুটি ১২টি শিরোপা জিতেছিল। নিউকম্ব অন্য খেলোয়াড়দের সঙ্গে জুটি গড়ে জিতেছেন আরও পাঁচটি দ্বৈত শিরোপা। মোট ১৭টি শিরোপা জিতে তিনিই সবার ওপরে। তাঁর থেকে একটি শিরোপা কম জিতেছেন রয় এমারসন ও টড উডব্রিজ। উইম্বলডনে সবচেয়ে সফল জুটি ডোহার্টি ভাইয়েরা। ১৮৯৭ থেকে ১৯০৬ পর্যন্ত টানা ১০টি ফাইনালে উঠে আটবারই জিতেছেন লরেন্স ও রেজিনাল্ড ডোহার্টি।