দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে তিনবার দেখা হয়েছে জার্মানি ও স্পেনের। দুটিতে জিতেছে জার্মানি, ড্র হয়েছে অন্য ম্যাচটি। ইউরোপিয়ান দুই পরাশক্তির সর্বশেষ দেখা দুই বছর আগের ইউরো ফাইনালে, যেটিতে জিতেছিল স্পেন।১৯৬৬ বার্মিংহামপশ্চিম জার্মানি ২: ১ স্পেনগ্রুপ পর্যায়ের ম্যাচ, তার পরও এটি হয়ে দাঁড়িয়েছিল দারুণ গুরুত্বপূর্ণ। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। আগের দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছিল সেই সময়ের পশ্চিম জার্মানি, স্পেন ২। এই ম্যাচে পরাজিত দলের বিদায় ছিল তাই নিশ্চিত। মিডফিল্ডার হোসে মারিয়া ফুসতের গোলে ২৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল স্পেন। ১৬ মিনিট পর স্ট্রাইকার লোথার এমেরিখের গোলে সমতা ফেরায় জার্মানি। ড্র হলেও শেষ আটে যেত জার্মানি, তবে উয়ে সিলারের ৮৩ মিনিটে গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যায় তারা।১৯৮২ মাদ্রিদপশ্চিম জার্মানি ২: ১ স্পেননিজেদের দেশে বিশ্বকাপের শুরু থেকেই স্পেনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দ্বিতীয় রাউন্ডে উঠেছিল গ্রুপে দ্বিতীয় হয়ে, আর পশ্চিম জার্মানি তাদের গ্রুপ জিতে। দ্বিতীয় রাউন্ডে গ্রুপের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন পিয়েরে লিটবারস্কি। ২৫ মিনিট পর ক্লাস ফিশ্চার আরেকটি গোল করার পর মনে হচ্ছিল সহজ জয়ই পাবে জার্মানি। তবে ৮২ মিনিটে স্পেনের জেসাস জামোরার গোল জাগিয়ে তোলে বার্নাব্যুর ৯০ হাজার দর্শককে। শেষ পর্যন্ত অবশ্য স্পেনকে হারতে হয় একই ব্যবধানে।১৯৯৪ শিকাগোজার্মানি ১: ১ স্পেন১৯৬৬ বিশ্বকাপের পর আবারও প্রথম রাউন্ডে এক গ্রুপে পড়ে দুদল। প্রথম ম্যাচে বলিভিয়াকে কষ্টে হারায় জার্মানি, আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ ৫ মিনিটে দুই গোল খেয়ে ড্র করে স্পেন। এই ম্যাচটি অবশ্য খুব একটা জমেনি। ১৪ মিনিটে লন আনদোনি গয়কোয়েতজিয়ার গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানদের সমতায় ফেরান স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমান। এরপর কোনো দলই আর জাল খুঁজে পায়নি। পরে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডেও ওঠে এই দুদল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জার্মানি, রানার্সআপ হয়ে স্পেন।