দ্রগবা আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিড়াল না থাকলে ইঁদুর তো ধেই ধেই করে নাচবেই’—আগের দিন থিও ওয়ালকটকে খোঁচা মেরে আলোচনায় এসেছিলেন দিদিয়ের দ্রগবা। তিনি না থাকাতেই সাবেক ক্লাব চেলসিকে শনিবার ৩-০ গোলে উড়িয়ে দিতে পেরেছে আর্সেনাল, থিও ওয়ালকটকে বলতে চেয়েছিলেন সেটিই। তার ঘণ্টা কয়েক পরই আবারও আলোচনায় আইভরিকোস্টের সাবেক স্ট্রাইকার, এবার প্রতিপক্ষ দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে শনিবার নিউইয়র্ক রেড বুলসের কাছে ১-০ গোলে হেরেছে দ্রগবার দল মন্ট্রিল ইমপ্যাক্টস। ম্যাচের পরই রেড বুলসের দুই সমর্থকের সঙ্গে ঝামেলা লাগে ৩৮ বছর বয়সী স্ট্রাইকারের, যা মেটে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে। দ্রগবা অবশ্য মাঠ ছাড়ার সময়ই অন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। ঘটনার ব্যাখ্যায়ও পরে বললেন, ‘ওরা একটু সীমা অতিক্রম করে গিয়েছিল, এই যা!’ ডেইলি মেইল।