দ্রগবা বনাম আদেবায়োর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমানুয়েল আদেবায়োর আর দিদিয়ের দ্রগবার মধ্যে ‘ভালো ছাত্র’র একটা লড়াই আছে। একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগের সেই লড়াইটা আপাতত বন্ধ। চেলসির দ্রগবা আর ম্যানচেস্টার সিটির আদেবায়োর দুজনই ক্লাবের জার্সি খুলে নিজ নিজ জাতীয় দলে। কাল থেকে অ্যাঙ্গোলায় শুরু হচ্ছে আফ্রিকান নেশনস কাপের ২৭তম আসর। আফ্রিকার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়েও মুখোমুখি প্রিমিয়ার লিগের দুই প্রতিদ্বন্দ্বী।সেই লড়াইয়ে টোগোর স্ট্রাইকার আদেবায়োর আইভরি কোস্টের দ্রগবাকে হটিয়ে দেবেন বলে হুমকি দিচ্ছেন। ‘বি’ গ্রুপে পড়েছে এই দুই দল। ১৯ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন দুজন। এই লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে বসে আছেন জানিয়ে সিটি স্ট্রাইকার বলেছেন, ‘সত্যি বলতে কি, আমার দেশ আইভরি কোস্টের বিপক্ষে খেলার জন্য তিন-চার বছর ধরেই অপেক্ষা করছে। আফ্রিকার লোকজন সব সময়ই ওর (দ্রগবা) বিপক্ষে আমার লড়াইটাকে বড় করে দেখে। যখন আর্সেনালে ছিলাম তখনো দেখেছে, এখন ম্যানচেস্টার সিটিতেও দেখছে। আফ্রিকায় সবাই আদেবায়োর বনাম দ্রগবা লড়াই দেখতে চায়—এ আমি ঠিকই বুঝি।’চলতি প্রিমিয়ার লিগে গোলের সংখ্যায় শুধু আদেবায়োর নয়, দ্রগবা সবার ওপরে। তবে একদিক দিয়ে কিন্তু আফ্রিকান নেশনস কাপে দুজনই সমানে-সমান। দুজনের কারোরই এই শিরোপা জেতা হয়নি। এর আগে ১৬ বার অংশ নেওয়া আইভরি কোস্ট অবশ্য একবার শিরোপা জিতেছিল। ১৯৯২ সালে। দ্রগবার বয়স তখন মাত্র ১৪। আর ষষ্ঠবারের মতো অংশ নিতে যাওয়া ছোট্ট দেশ টোগো শিরোপা জেতা তো দূরের কথা, প্রথম রাউন্ডের চৌহদ্দিই পেরোতে পারেনি।দ্রগবার সঙ্গে ম্যাচ আছে বলেই তাঁর অমঙ্গল কামনা করতে হচ্ছে। এমনিতে এই দুজন কিন্তু ভালো বন্ধু। আদেবায়োরই জানালেন, ‘ও আমার ভালো বন্ধুদের একজন। টানেলে আমরা দুজনই খুব হাসাহাসি করি—মাঠেও, মাঠের বাইরেও। তবে এই টুর্নামেন্টে আমাদের ওপর কিন্তু কোনো চাপ নেই, যে চাপটা আইভরি কোস্টের ওপর থাকবে। তাদের এই শিরোপা জেতার তাগিদ আছে। আর আমরা কেবল উপভোগ করার জন্যই খেলব এই টুর্নামেন্ট।’ ওয়েবসাইট।