প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু আইভরি কোস্টের তো নন, তিনি পুরো আফ্রিকার গর্ব। বল নিয়ে তাই ছুটে বেড়ালেন আফ্রিকার এক দেশ থেকে অন্য দেশে। রাস্তা, পাহাড়, মরুভূমি, ব্যস্ত বাজার—কোথায় ড্রিবলিং করেননি দিদিয়ের দ্রগবা! ভাবছেন এত কিছু আবার কখন করলেন সাবেক চেলসি তারকা? বাস্তবে নয়, আসলে এসব ঘটেছে একটা বিজ্ঞাপনে। একটা বিয়ারের মডেল হয়ে সম্প্রতি দ্রগবা দেখালেন তাঁর এই ফুটবলপ্রতিভা। ইউটিউবে সেই বিজ্ঞাপন দেখতে রীতিমতো হামলে পড়েছে মানুষ, ভাইরাসের মতো ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের সাইটগুলোয়। বিজ্ঞাপনের মতো বাস্তবেও এই দ্রগবা-ম্যাজিক দেখার প্রত্যাশায় আইভরিয়ানরা। বিশ্বকাপ যে বেশি দূরে নয়! ওয়েবসাইট।