দ্রগবারঅন্যভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু খেলেন আর কাঁড়ি কাঁড়ি টাকা কামান। দিদিয়ের দ্রগবার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা নয়। আয়ের একটা অংশ আইভরিকোস্টের এই স্ট্রাইকার নিয়মিতই ব্যয় করেন দাতব্য কাজে। এ কাজের জন্য প্রতিষ্ঠা করেছেন দিদিয়ের দ্রগবা ফাউন্ডেশন। যার প্রধান লক্ষ্য দেশের অনগ্রসর মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন। আইভরিকোস্টে পাঁচটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে প্রথমটির কাজ শুরু করেছেন ২০১২ সালে। তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের এবার পাঁচ হাজার শিক্ষাসরঞ্জাম দিচ্ছেন চেলসি স্ট্রাইকার। যার মধ্যে ব্যাগ, বই, খাতা, কলম থেকে শুরু করে থাকছে পানির বোতলও। এ বছর বাজারে নিয়ে এসেছেন নিজের নামে অন্তর্বাসও। প্রতিটি অন্তর্বাস বিক্রি থেকে ১ পাউন্ড করে জমা হবে দ্রগবা ফাউন্ডেশনে। সুবিধাবঞ্চিতদের জন্য যাঁরা কিছু করতে চান, আদর্শ মানতে পারেন দ্রগবাকে। দ্য মিরর।