দ্রাবিড়কে আমিরের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাব উপস্থাপন করেছেন রাহুল দ্রাবিড়। সমর্থন করলেন মোহাম্মদ আমির। একজন নিষ্কলুষ ভাবমূর্তির প্রতীক, অন্যজন ফিক্সিংয়ে জড়িয়ে জেল খেটেছেন। বিপরীত ভাবমূর্তির এই দুই ক্রিকেটারকে একবিন্দুতে মিলিয়েছে ওই ফিক্সিংই। ম্যাচ পাতানোকে ফৌজদারি অপরাধ মনে করছেন দ্রাবিড়। অন্যদিকে দ্রাবিড়ের প্রস্তাবকে সমর্থন করে আমির পর্যালোচনা ও পরিবর্তন সাপেক্ষে দুর্নীতিবিরোধী বর্তমান আইন আরও কঠোর করার অনুরোধ জানিয়েছেন আইসিসিকে।
ক্রিকইনফো রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার প্রকাশ করার পর পাকিস্তানের জিয়ো সুপার স্পোর্টস চ্যানেলকে বলেছেন ম্যাচ পাতানোয় জড়িতদের কী শাস্তি হওয়া উচিত, ‘ম্যাচ পাতানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে হবে ও যার শাস্তি হবে সশ্রম কারাদণ্ড। আর তাহলেই শুধু খেলোয়াড়েরা কোনো ভয়ভীতি ছাড়াই যেকোনো ধরনের ম্যাচ পাতানোর প্রস্তাব বা সন্দেহজনক গতিবিধি সম্পর্কে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট ও নিরাপত্তাবাহিনীকে জানাতে চাইবে।’
নিজের দুর্বিষহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমিরের চাওয়া আর কেউ যেন এ পথে পা না বাড়ান, ‘অল্প বয়সেই আমাকে কঠিন সময় পাড়ি দিতে হয়েছে। এ থেকে আমি শিখেছিও অনেক। ভুলটা ছিল গুরুতর। তবে অন্যদের দুর্নীতি থেকে বাঁচাতে আইসিসিকে কঠোর আইন করতেই হবে। কোনো সিরিজ চলাকালে সব খেলোয়াড় ও কর্মকর্তার ফোনে আড়ি পাততে হবে।’ ওয়েবসাইট।