দ্রাবিড়কে পেছনে ফেললেন পন্টিং
রাহুল দ্রাবিড় নন, টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন রিকি পন্টিং। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকা টেস্টের প্রথম দিনের খেলায় দ্রাবিড়কে পেছনে ফেলেন পন্টিং।রয়টার্স জানায়, গতকাল ২৩ রান করে আউট হন পন্টিং। এর ফলে দ্রাবিড়ের চেয়ে ১ রানে এগিয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। টেস্টে পন্টিংয়ের সংগ্রহ এখন ১৩ হাজার ২৮৯। আর দ্রাবিড়ের সংগ্রহ ১৩ হাজার ২৮৮ রান। ১৫ হাজার ৪৭০ রান নিয়ে সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার। উল্লেখ্য, গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রাহুল দ্রাবিড়।টেস্টে সর্বকালের সেরা ১০ রান সংগ্রাহক:১. শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৪৭০)২. রিকি পন্টিং (১৩ হাজার ২৮৯)৩. রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮)৪. জ্যাক ক্যালিস (১২ হাজার ৩৭৯)৫. ব্রায়ান লারা (১১ হাজার ৯৫৩)৬. অ্যালান বোর্ডার (১১ হাজার ১৭৪)৭. স্টিভ ওয়াহ (১০ হাজার ৯২৭)৮. মাহেলা জয়াবর্ধনে (১০ হাজার ৪৪০)৯. সুনীল গাভাস্কার (১০ হাজার ১২২)১০. শিব নারায়ণ চন্দরপল (৯ হাজার ৯১৮)