দ্রাবিড়কে ‘গেইল’ হতে বলে দুই ছেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এখন সমালোচনার ঊর্ধ্বে। অথচ সমালোচনার ঝড় ঠিকই সামলাতে হচ্ছে তাঁকে! আর সমালোচনার তিরগুলো ছুটে আসছে নিজের ঘর থেকেই। তাঁর ছেলেদেরই তাদের বাবার ব্যাটিং স্টাইলটা পছন্দ নয়। ছেলেরা দ্রাবিড়কে দেখতে চায় ক্রিস গেইলের মতো বিধ্বংসী রূপে!এ বছরই ৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা দ্রাবিড় দুই ছেলে সমিত ও অন্বয়কে নিয়ে অখণ্ড অবসরের এই সময়টায় বাড়ির আঙিনায় ক্রিকেট চর্চা করেন নিয়মিত। যেখানে নাকি নিয়মিতই ছেলেদের অনুযোগ শুনতে হয় দ্রাবিড়কে। দ্রাবিড় নিজেই বলছেন, তাঁর নিজের মতো নয়, ছেলেরা তাঁকে ক্রিস গেইলের মতো ব্যাটিং করতে বলে। ‘এ থেকেই প্রমাণিত ওই প্রবাদটা—আমাদের দেশে প্রত্যেকেই ক্রিকেট সমালোচক’—ছেলেদের সমালোচনা নিয়ে মজাও করেছেন টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক।এখন ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে পুরোটা সময় মাথা ঘামাতে হয় না বলে দ্রাবিড় খুশি। অন্য দশজনের মতো স্বাভাবিক একটা জীবন যাপন করছেন, উপভোগও করছেন তা। মজা করে দ্রাবিড় বলেছেন, ‘আমি এখন জানি পেঁয়াজ, টমেটো ও চিনির দাম সপ্তাহে কতটা বাড়ে-কমে। আমি উৎসাহের সঙ্গে স্কুলে অভিভাবক-শিক্ষক বৈঠকে অংশ নিই, ওদের বাড়ির কাজ করাই। জীবনের সাধারণ জিনিসগুলো আবার উপভোগ করতে পারছি, পেশাদার ক্রিকেট জীবনে যা ছিল খুব বিরল পাওয়া।’ ওয়েবসাইট।