দ্রাবিড়ের জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল কার্ডিফে শেষ হয়ে গেল রাহুল দ্রাবিড়ের ৩৪৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার। রঙিন ক্রিকেটকে কয়েকটি রেকর্ড উপহার দিয়েই বিদায় নিলেন ‘দ্য ওয়াল’। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের প্রথম দুইটি জুটিতেই আছে দ্রাবিড়ের নাম। ১৯৯৯ সালে ছয় মাসের মধ্যে দু-দুবার ভেঙেছেন জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথমে বিশ্বকাপে টন্টনে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে গড়েন ৩১৮ রানের জুটি। এরপর নভেম্বরে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩৩১। এবার সঙ্গী শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে ৩০০ ছাড়ানো জুটি এখন পর্যন্ত এই দুটিই। তৃতীয় উইকেটের বিশ্ব রেকর্ডটিও দ্রাবিড়-টেন্ডুলকার জুটির। ১৯৯৯ বিশ্বকাপেই ব্রিস্টলে কেনিয়ার বিপক্ষে অপরাজিত ২৩৭। এ ছাড়া গাঙ্গুলী ও টেন্ডুলকার দুজনের সঙ্গেই ১১টি করে শতরানের জুটি ও চার হাজারের বেশি রান করেছেন। দু-দুজন ব্যাটসম্যানের সঙ্গে জুটিতে ৪০০০ রান আছে শুধু ভারতীয় ক্রিকেটের এই ‘থ্রি মাস্কেটিয়ার্সের’ই।