দ্রাবিড়ের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের ক্রিকেটে দর্শক টানতে দিবারাত্রির টেস্ট চালুর পরিকল্পনা আইসিসির বহুদিনের। কিন্তু নানা বিতর্কে এটি এখনো দোদুল্যমান। তবে নতুন ঘরানার টেস্টের প্রতি সমর্থন জানিয়েছেন রাহুল দ্রাবিড়। আবুধাবিতে সম্প্রতি ফ্লাডলাইটের নিচে এমসিসির হয়ে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন দ্রাবিড়। নটিংহ্যামশায়ারের বিপক্ষে ওই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৬ রান। খেলা হয়েছে গোলাপি বলে। দ্রাবিড় বললেন, ‘দিবারাত্রির টেস্ট ও ফার্স্ট ক্লাস ক্রিকেটের অবশ্যই ভবিষ্যৎ রয়েছে।’ ওয়েবসাইট।