রবি রামপলের করা বলকে থার্ডম্যানে ঠেলে দিয়েই প্রান্ত বদল। একটি রান, সেই সঙ্গে ব্যাট উঁচিয়ে ড্রেসিংরুমে অভিনন্দন। সেঞ্চুরি করলেন রাহুল দ্রাবিড়। ক্যারিয়ারের ৩২তম ও ওয়েস্ট ইন্ডিজে তৃতীয়। এই সেঞ্চুরিতে ১৮৩ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলা ভারত এ প্রতিবেদন লেখা পর্যন্ত করেছে আর কোনো উইকেট না হারিয়ে ২২৯। দুই উইকেট হাতে রেখেই সফরকারীরা এগিয়ে গেছে ৩০২ রানে।এর আগে দ্বিতীয় দিনে শেষ বিকেলে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় ওভারেই মুরালি বিজয় আউট। স্কোর বোর্ডে তখনো শূন্য। অভিষিক্ত মুকুন্দের সঙ্গে দ্রাবিড়ের ৫৬ রানের জুটি ধাক্কাটা একটু সামাল দিলেও ১ রানের মধ্যে মুকুন্দ ও লক্ষ্মণ ফিরে গেলে ভারত একটু টালমাটালই হয়ে পড়ে। প্রথম ইনিংসে লিডটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এতে।৩ উইকেটে ৯১ রান নিয়ে দিন শুরু করা ভারত কাল লাঞ্চের আগেই হারায় আরও ৩ উইকেট। বিরাট কোহলি, সুরেশ রায়না ও অধিনায়ক ধোনি আউট হয়ে যান অল্পতেই। এরপর লাঞ্চের পরপরই এক ওভারেই দুটি উইকেট হারায় ভারত। অধিনায়ক ড্যারেন স্যামি নেন উইকেট দুটি। এরপর অমিত মিশ্র এসে দ্রাবিড়ের সঙ্গে জুটি গড়ে আর কোনো উইকেট পড়তে দেননি। স্যামি ও বিশু তিনটি করে উইকেট পেয়েছেন।এমনিতে মৃদুভাষী বলেই পরিচিত। সেই ওটিস গিবসন পরশু নিজের ক্ষোভ উগরে দিলেন। দেওয়ারই কথা। ভারতকে এমন মওকা মতো পেয়েও কিনা উল্টো লিড দিয়ে দিল তাঁর দল! ওয়েস্ট ইন্ডিজ কোচের ক্ষোভ শুধু দলের ব্যাটসম্যানদের নিয়ে নয়, তিনি ক্ষুব্ধ কিউরেটরের ওপরও। গিবসনের দাবি, উইকেট সফরকারীদেরই বেশি সাহায্য করছে!গিবসনের ক্ষুব্ধ হওয়ার কারণটা স্কোরকার্ড দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে রেখে ১৬৪ রানে এগিয়ে গেছে ভারত। ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর দ্রাবিড় (৪৫) ও কোহলি (১৪) ভারতকে নিয়ে গেছেন ৯১ রানে।কিংস্টন টেস্টের প্রথম দুই দিনেই উইকেট পড়েছে ২৩টি! দ্বিতীয় দিনেই পড়েছে ১২টি উইকেট। এর মধ্যে ৯টি ওয়েস্ট ইন্ডিজের। আগের দিনের ১ উইকেটে ৩৪ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ পরশু দ্বিতীয় ওভারেই হারিয়েছে সারওয়ানকে। এরপর ৫৬ আর ৪৫ রানের দুটি জুটি ছাড়া আর কিছুই নেই স্বাগতিকদের ইনিংসে। একমাত্র ফিফটিটি করেছেন আদ্রিয়ান বারাথ (৬৪)।একসময়কার পেস-স্বর্গ স্যাবাইনা পার্কের উইকেটে দ্বিতীয় দিনেই বড় টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা। হরভজন সিং আর অমিত মিশ্র খুবই পছন্দ করেছেন ব্যাপারটা। যদিও সাফল্যে এগিয়ে দুই পেসার প্রাভিন কুমার ও ইশান্ত শর্মা। দুজনেরই তিনটি করে উইকেট। বাকি চার উইকেট সমান ভাগ করে নিয়েছেন হরভজন ও মিশ্র।বারাথ ও ড্যারেন ব্রাভোর ৫৬ রানের তৃতীয় উইকেট জুটির সময় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে লিড নেওয়ার স্বপ্নই দেখছিল। কিন্তু হঠাৎই দৃশ্যপটে প্রাভিনের দাপুটে আবির্ভাব। অভিষিক্ত এই পেসার তাঁর চার ওভারের মধ্যে ফিরিয়ে দেন বারাথ, ব্রাভো ও ন্যাশকে। ২ উইকেটে ৯২ থেকে লাঞ্চের আগেই স্কোর হয়ে যায় ১০২/৫। সেখান থেকে বাফের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন চন্দরপল। কিন্তু হরভজনের শিকার হয়ে বাফ ফিরতেই শুরু হয়ে যায় উইকেট পতনের মিছিল। মাত্র ২৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে অলআউট স্বাগতিকেরা। ভারত পেয়ে যায় ৭৩ রানের লিড। ওয়েবসাইট।