দ্রাবিড়ের ১৯১ রানে নাগপুরে নিয়ন্ত্রণ ভারতের
নয় রানের দুঃখ নিয়ে ফিরেছেন রাহুল দ্রাবিড়। মিস করেছেন ডাবল সেঞ্চুরি। অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ফিরেছেন মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে।দ্রাবিড়, ধোনির আক্ষেপের মধ্য দিয়ে নাগপুর টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় দল। ৩৭৩ রানে এগিয়ে থেকে আট উইকেটে ৫৬৬ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে এক উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ৩৪৯ রানে পিছিয়ে ডেনিয়েল ভেট্টোরিরা, হাতে রয়েছে নয়টি উইকেট।নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরির অনেকখানি কাছে চলে গিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৯১ রানে উইলিয়ামসনের বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় দ্রাবিড়কে। আর ধোনি ব্যক্তিগত ৯৮ রানে শিকার হন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। নাগপুরে ভারতের শীর্ষ প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। কেবল লক্ষ্মণ আর রায়না ছাড়া। শেবাগ, গম্ভীর, টেন্ডুলকার তিনজনই পেয়েছেন অর্ধশত রান। ভক্তদের আরও একবার অপেক্ষায় রেখেছেন শচীন। ৬১ রানে আউট হওয়ায় সেঞ্চুরি ‘হাফ সেঞ্চুরি’ ঝুলে রইল তাঁর।সংক্ষিপ্ত স্কোরভারত ৫৬৬/৮ (ডিক্লেয়ার, প্রথম ইনিংস)(দ্রাবিড় ১৯১, ধোনি ৯৮, শেবাগ ৭৪, গম্ভীর ৭৮, টেন্ডুলকার ৬১)ভেট্টোরি ৩/১৭৮, মার্টিন ২/৮২)নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৯৩ রানে অলআউটনিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৪/১ (তৃতীয় দিনের খেলা শেষে)