দ্রুত উন্নতি হচ্ছে রোনালদিনহোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন গত সেপ্টেম্বরে। আশঙ্কা ছিল, ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে বোধ হয় খেলতে পারবেন না রোনালদিনহো। তবে তাঁর ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো জানিয়েছে, প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি হচ্ছে ব্রাজিলীয় মিডফিল্ডারের। সব কিছু ঠিকঠাক থাকলে মরক্কোতে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় খেলবেন রোনালদিনহো।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেন রোনালদিনহো। অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে কোচ কুকা সাংবাদিকদের জানান, ১ ডিসেম্বর ফ্লুমিনেনসের বিপক্ষে ম্যাচে রোনালদিনহো ফিরবেন বলে আশা করছেন তাঁরা।
কুকা বলেন, ‘লিগ মৌসুমে শেষ হওয়ার আগেই রোনালদিনহোকে পাওয়ার আশা করছি আমরা। হতে পারে তা মৌসুম শেষের দুই বা এক ম্যাচ আগে। সঠিক তারিখটা বলতে পারছি না। তবে আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি হচ্ছে ওর।’