প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল পার্থে মাত্র ১৯ রান করেছেন কেভিন পিটারসেন। এই ইনিংসটা খেলেই টেস্টে ৮ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান। ১০২ ম্যাচের ১৭৬ ইনিংসে ৮ হাজার পেরিয়ে কেপি ভেঙেছেন সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক ছোঁয়ার ইংলিশ রেকর্ড। সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ ১৮৯ ইনিংসে করেছিলেন ৮০০০। কেপির আট হাজার ছুঁতে সময় লেগেছে মাত্র ৮ বছর ১৪৬ দিন। সময়ের হিসাবে কেপিই দ্রুততম। এর আগে সবচেয়ে কম সময় ৯ বছর ১৭৩ দিন লেগেছিল রাহুল দ্রাবিড়ের। ৭৯৫৫ রান করা অ্যালিস্টার কুক অবশ্য এই সিরিজেই ভেঙে দিতে পারেন কেপির রেকর্ড।