প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের ১১ ডিসেম্বর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল গ্রায়েম সোয়ানের। পরশু নিজের বলে মোহাম্মদ ইউসুফের ক্যাচ নিয়ে পেয়ে গেলেন টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট। টেস্ট ক্রিকেটে তাঁর চেয়ে কম সময়ে ১০০ উইকেট পেয়েছেন কেবল একজন! ১ বছর ২০৫ দিনে ১০০ উইকেট নিয়ে সময়ের হিসাবে টেস্টে উইকেটের সেঞ্চুরির রেকর্ডটি কপিল দেবের। সোয়ানের লেগেছে ১ বছর ২৫০ দিন। ইংলিশ স্পিনারের সমান সময় নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। তবে ম্যাচের হিসাবে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডের ধারেকাছেও নেই এঁদের কেউ। ২৫ টেস্ট লেগেছিল কপিলের, সমান ২৩ টেস্ট সোয়ান ও জনসনের। রেকর্ডটি যাঁর, সেই জর্জ লোহ্ম্যান ১০০ উইকেট নিয়েছিলেন মাত্র ১৬ টেস্টে!