প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ রানের ছোট্ট ইনিংসের পথেই কাল ওয়ানডেতে তিন হাজার রান ছুঁয়েছেন বিরাট কোহলি। ৭৫তম ইনিংসে এই মাইলফলক, এত দ্রুত তিন হাজার ছুঁতে পারেননি ভারতের আর কেউ। আগের রেকর্ডটি ছিল নভজ্যোত সিং সিধুর, ৭৯ ইনিংসে। বিশ্ব রেকর্ডে কোহলি থাকছেন ৩ নম্বরে। ৬৯ ইনিংসে তিন হাজার ছোঁয়া ভিভ রিচার্ডসের রেকর্ড ২৬ বছর ধরে অম্লান। ৭২ ইনিংসে ছুঁয়েছেন গর্ডন গ্রিনিজ ও গ্যারি কারস্টেন। অভিষেক থেকে ৩ বছর ১৮০ দিনে তিন হাজার ছুঁয়ে সময়ের হিসাবেও তিনে কোহলি। ৩ বছর ১৫৮ দিন লেগেছিল রাহুল দ্রাবিড়ের, ৩ বছর ৫৮ দিন ধোনির।