দ্রুততম গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ইতিহাসের দ্রুততম গোলটি করেছিলেন নাওয়াফ আল আবেদ। সৌদি আরবের আল হিলাল ক্লাবের এই ফুটবলার ম্যাচ শুরুর মাত্র দুই সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। ২০০৯ সালের ৭ নভেম্বর অনূর্ধ্ব-২৩ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ কাপে আল শোয়ালাহ ক্লাবের বিপক্ষে কিক অফের সঙ্গে সঙ্গেই মাঝ মাঠ থেকে গোলটি করেন। এ ছাড়া এই বছরের এপ্রিলে পর্তুগালের পঞ্চম স্তরের লিগে এফসি অলিভিয়েরার কার্লোস আলমেইদা আরগানিল ক্লাবের বিপক্ষে খেলা শুরুর তিন সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। বিশ্বকাপ ফুটবলের দ্রুততম গোলের মালিক হচ্ছেন তুরস্কের হাকান সুকুর। ২০০২ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করেছিলেন ১০.৮৯ সেকেন্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটি অ্যালান শিয়েরারের (১০ সেকেন্ড)।