দ্রুততম গোল নিয়ে মাতামাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘানা-যুক্তরাষ্ট্র ম্যাচে সর্বমোট টুইটের সংখ্যা ৪৯ লাখ। ক্লিন্ট ডেম্পসির ২৯ সেকেন্ডের গোলটি নিয়েও সামাজিক যোগাযোগের এই মাধ্যমে উঠেছিল আলোচনার ঝড়। একটি নির্দিষ্ট সময় ডেম্পসির গোল নিয়ে মোট টুইটের সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ৭৩ হাজার ৭৩৮। যুক্তরাষ্ট্রের জয়সূচক গোলটির সময়ও টুইটের সংখ্যা কম নয়। জন ব্রুকসের গোলটি উদ্বেলিত করেছে এক লাখ ৬৮ হাজার ১৩৯ টুইট ব্যবহারকারীকে।

জার্মানি-পর্তুগাল ম্যাচে পেপেকে নিয়ে এসেছে সবচেয়ে বেশি টুইট। তাঁর পরেই অবস্থান হ্যাটট্রিক-ম্যান টমাস মুলারের। পর্তুগালের নানিকে নিয়েও আলোচনা কিন্তু কম হয়নি। পেপে, মুলারের পরই এদিন টুইটারে সবচেয়ে আলোচিত খেলোয়াড় তিনি।

নাইজেরিয়া ও ইরানের মধ্যকার ম্যাচটি তেমন একটা ঝড় তুলতে পারেনি টুইটারে। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত একমাত্র গোলশূন্য ড্রয়ের এই খেলায় মোট টুইটের সংখ্যা এক লাখ ৪০ হাজার। সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্দ অবশ্য এ খেলাটি নিয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি নাইজেরীয় মিডফিল্ডার ডিটার ওডেমিউঙ্গিকে প্রথম একাদশে না খেলানোর কড়া সমালোচনা করেছেন।

ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো'