প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকবার আলো ছড়াল নাসিরের ব্যাট। বাংলাদেশে পেল আরেকটি জয়। নাসিরের ষষ্ঠ পঞ্চাশ ছাড়ানো ওয়ানডে ইনিংসটার সৌজন্যে কাল বাংলাদেশের ইনিংস পেরোয় আড়াই শ। ২৩ ম্যাচের ছোট এই ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি এই ডানহাতির। ষষ্ঠ পঞ্চাশ ছাড়ানো ইনিংসটা নাসির পেলেন নিজের ২০তম ইনিংসে। ইনিংসের হিসাবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে নাসিরই কম ইনিংসে পেলেন ষষ্ঠ পঞ্চাশ ছাড়ানো ইনিংস। নাসির ছাড়া বাংলাদেশের শুধু শাহরিয়ার নাফীস ও ইমরুল কায়েসেরই প্রথম ২৩ ম্যাচে ছয়টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল। এই দুজন অবশ্য ২২ ম্যাচের ২২ ইনিংসেই পেয়েছেন ষষ্ঠ পঞ্চাশ ছাড়ানো ইনিংস।