দ্রুততম মানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের রাতটি কি আবারও নিজের করে নেবেন উসাইন বোল্ট? নাকি নতুন কোনো দ্রুততম মানব উপহার দেবে অলিম্পিক? এর আগের ২৬টি অলিম্পিকে মাত্র একজনই দুবার দ্রুততম মানব হয়েছেন পুরুষ ১০০ মিটারে। যুক্তরাষ্ট্রের কার্ল লুইস ১৯৮৮ সিউল অলিম্পিকে দ্বিতীয়বার সোনা জিতেছিলেন অবশ্য ডোপপাপী বেন জনসনের সোনা কেড়ে নেওয়ার পর। দেশ হিসেবে আগের ২৬টি আসরে যুক্তরাষ্ট্রেরই জয়জয়কার। ১৬ বার দ্রুততম মানব এসেছে গ্যাটলিন-গেদের দেশ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার জিতেছেন গ্রেট ব্রিটেনের স্প্রিন্টাররা। দুই দ্রুততম মানব নিয়ে তিনে কানাডা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সোভিয়েত ইউনিয়ন, ত্রিনিদাদ ও জ্যামাইকানরা একবার জিতেছেন অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার সিপ্রন্ট।