প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সংক্ষেপে ওয়াকা। ফাস্ট বোলারদের স্বপ্ন এই মাঠের দ্রুতগতির বাউন্সি উইকেট। ব্যাটসম্যানদের বড় পরীক্ষাও। তবে এই মাঠে যে দ্রুত রান তুলতেও সুবিধা, তার প্রমাণ টেস্ট ইতিহাসের দ্রুততম ১২টি সেঞ্চুরির চারটিই হয়েছে এখানে, যার সর্বশেষটি কাল করেছেন ডেভিড ওয়ার্নার (চতুর্থ দ্রুততম, ৬৯ বলে)। এখানে ৫৭ বলে সেঞ্চুরি করেছেন অ্যাডাম গিলক্রিস্ট (দ্বিতীয়), ৭০ বলে ক্রিস গেইল (পঞ্চম) ও ৭১ বলে রয় ফ্রেডেরিকস (ষষ্ঠ)। টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ভিভ রিচার্ডসের। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ডে এসেছিল ৫৬ বলের সেই সেঞ্চুরি। এই মাঠটি অবশ্য ব্যাটিংয়ের স্বর্গরাজ্য বলেই পরিচিত ছিল। ব্রায়ান লারার অপরাজিত ৪০০ ও ৩৭৫ রানের ইনিংস দুটিও এখানেই খেলা।