দ্রুততম সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারলন স্যামুয়েলসের পর ক্রিস গেইল। বাংলাদেশের মাটিতে স্বীকৃত টি-টোয়েন্টির দুটি সেঞ্চুরিই এল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ব্যাট থেকে। গত অক্টোবরে ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন স্যামুয়েলস। তাই কাল মিরপুরে বরিশাল বার্নার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে করা গেইলের সেঞ্চুরিটিই এখন বাংলাদেশের মাটিতে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে গেইলের ছয়টি সেঞ্চুরি মধ্যেও এটা দ্রুততম। এর আগে গত আইপিএলে ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। তবে ২০০৪ সালে কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে অ্যান্ড্রু সাইমন্ডস এখনো সবার ওপরে।