দ্রুততম সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের স্বীকৃত দ্রুততম সেঞ্চুরি—কাল আইপিএলে ক্রিস গেইলের গড়া রেকর্ড জেনে গেছেন অনেকেই। ‘স্বীকৃত’ বলার ব্যখ্যাটাও জেনে নিন। গেইলের ৩০ বলের চেয়েও কম বলে সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি আছে। দুটিই ২৭ বলে, দুটিই কাউন্টিতে। ১৯৯৩ সালে গ্ল্যামরগনের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের গ্লেন চ্যাপল ও ২০০৬ সালে লিস্টারশায়ারারের বিপক্ষে এসেক্সের মার্ক পেত্তিনি। তবে দুটিই ছিল ’জোক’ বোলিংয়ে। প্রতিপক্ষকে ইনিংস ঘোষণা করানোর জন্য পার্টটাইমাররা যখন ইচ্ছে করেই বাজে বোলিং ও বাজে ফিল্ডিং করেন, সেটাকে বলে ‘জোক’ বোলিং। ডেভিড হুকসের ৩৪ বলে সেঞ্চুরিই তাই স্বীকৃত প্রথম শ্রেণীর রেকর্ড।