প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের বিপক্ষে পরশু ৭ মিনিটে তিন গোল করে ওয়েস্ট হামকে এক পয়েন্ট এনে দিয়েছেন অ্যান্ডি ক্যারল। তবে প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত হ্যাটট্রিক করার কৃতিত্বটা সাদিও মানের, গত বছর মে মাসে অ্যাস্টন ভিলার সঙ্গে ৩ মিনিটেই হ্যাটট্রিক করেছিলেন সাউদাম্পটন ফরোয়ার্ড। সেদিন ২১ বছরের একটি রেকর্ডও ভেঙে দিয়েছিলেন মানে, ১৯৯৪ সালে আর্সেনালের বিপক্ষে লিভারপুলের রবি ফাউলার হ্যাটট্রিক করতে সময় নিয়েছিলেন মাত্র ৫ মিনিটে।
ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম হ্যাটট্রিক
দল প্রতিপক্ষ
৩ মি. সাদিও মানে সাউদাম্পটন অ্যাস্টন ভিলা
৫ মি. রবি ফাউলার লিভারপুল আর্সেনাল
৭ মি. আগবনলাহোর অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার সিটি
৭ মি. জার্মেইন ডিফো টটেনহাম উইগান
৭ মি. অ্যান্ডি ক্যারল ওয়েস্ট হাম আর্সেনাল