প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ একটা দিন গেল রবার্তো সোলদাদোর। পরশু বেলজিয়ামের গেঙ্ককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তাঁর দল ভ্যালেন্সিয়া। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা (১১) হওয়ার পথে মাত্র ২৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন এই স্ট্রাইকার। ২০০৩ সালের পর চ্যাম্পিয়নস লিগে এটাই দ্রুততম হ্যাটট্রিক। সেবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৩১ মিনিটের মধ্যে ৩ গোল করেছিলেন নিউক্যাসলের অ্যালান শিয়ারার। তবে এই প্রতিযোগিতায় স্বল্পতম সময়ে হ্যাটট্রিক করার রেকর্ডটি মাইক নিউয়েলের। ১৯৯৫-৯৬ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের এই ফুটবলার রোসেনবার্গের বিপক্ষে তিন গোল করেছিলেন ৯ মিনিটের মধ্যে।