প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বসূরি কোর্টনি ওয়ালশকে পেছনে ফেললেন ডোয়াইন ব্রাভো। উইকেটসংখ্যায় নয়, একটি মাইলফলক ছোঁয়ার দৌড়ে। কাল মেলবোর্নে শেষ ওয়ানডেতে ২ উইকেট নিয়েই ওয়ানডে ১৫০ উইকেট পুরো করেছেন এই অলরাউন্ডার। দেড় শ উইকেট নিতে ১৩৪ ম্যাচ খেলতে হয়েছে ব্রাভোকে। টেস্ট ক্রিকেটের প্রথম ৫০০ উইকেটশিকারি ফাস্ট বোলার ওয়ালশকে খেলতে হয়েছিল ১৩৬ ম্যাচ। তবে সবচেয়ে কম ম্যাচ খেলে ১৫০ উইকেট নেওয়ার ওয়েস্ট ইন্ডিয়ান রেকর্ডটি ওয়ালশ-সতীর্থ কার্টলি অ্যামব্রোসের (১০৩ ম্যাচ)। ম্যালকম মার্শালকে খেলতে হয়েছিল ১২৫ ম্যাচ। বিশ্ব রেকর্ডটি পাকিস্তানের সাকলায়েন মুশতাকের। এই অফ স্পিনার মাত্র ৭৮ ম্যাচেই পেয়েছিলেন ১৫০তম উইকেট।