প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ টেস্টে ২০ উইকেট নিয়ে ইংল্যান্ড এসেছিলেন, ১৪তম টেস্টে কাল ৫০ উইকেট হয়ে গেল মোহাম্মদ আমিরের। দারুণ শুরু, তবে পাকিস্তানের পক্ষে দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড এটি নয়। রেকর্ডটি ১০ টেস্টের, যেটির মালিক তিনজন—ওয়াকার ইউনিস, মোহাম্মদ আসিফ ও শাব্বির আহমেদ। টেস্টে দ্রুততম ৫০ উইকেটের বিশ্ব রেকর্ডটির বয়স ১২২ বছর পূর্ণ হবে কদিন পর। রেকর্ডটিও এমন অবিশ্বাস্য যে নিকট ভবিষ্যতে ভাঙার সম্ভাবনাও নেই। ৫০ উইকেট পেতে অস্ট্রেলিয়ান পেসার চার্লি টার্নারের লেগেছিল মাত্র ৬ টেস্ট! ইংল্যান্ডের ফাস্ট বোলার টম রিচার্ডসন ৫০ উইকেট পেয়েছিলেন ৭ টেস্টে, সেটিও ১১৪ বছর আগের ঘটনা।