দ্রুততম ৫০ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটির একমাত্র গোলটি ছিল এবারের প্রিমিয়ার লিগে দলটির ৫০তম গোল। এটি ছিল সিটির ১৬তম ম্যাচ। প্রিমিয়ার লিগে এত কম ম্যাচে ৫০ গোল করতে পারেনি অন্য কোনো ক্লাব। শুধু প্রিমিয়ার লিগেই নয়, গত ৪৯ বছরের মধ্যেই এটা ইংলিশ রেকর্ড। এর আগে ১৯৬২-৬৩ মৌসুমে সে সময়ের প্রথম বিভাগে ১৫ ম্যাচে অর্ধশত গোল পেয়েছিল টটেনহাম হটস্পার। ১৬ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৪১। প্রিমিয়ার লিগে এর আগে ১৬ ম্যাচ শেষে ৪০ বা এর বেশি পয়েন্ট পেয়েছিল মাত্র তিনটি ক্লাব। ওই তিনটি দলই শিরোপা জিতেছিল। সিটির জন্য এটা সুখবর হলে দুঃসংবাদ হলো, এবারের মতো এর আগে তিনবার শীর্ষে থেকে বড়দিন উদ্যাপন করলেও কোনোবারই তারা শিরোপার দেখা পায়নি।