দ্রুততম ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের কুলীন আঙিনায় বাংলাদেশকে দেখে নাক সিটকানোর লোকের অভাব নেই। তাদের জবাব এই পরিসংখ্যান। ৭৬তম টেস্টে প্রথমবারের মতো ৬০০ ছুঁয়েছে বাংলাদেশ। বিশ্বাস করুন আর না-ই করুন, প্রথমবার ৬০০ ছুঁতে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলেছে মাত্র তিনটি দেশ। সবচেয়ে কম ১৯ টেস্ট লেগেছে পাকিস্তানের, ২৭ টেস্ট ওয়েস্ট ইন্ডিজের আর শ্রীলঙ্কার লেগেছে ৭৫ টেস্ট। ১২০ টেস্টে প্রথমবার ৬০০ করেছিল অস্ট্রেলিয়া, সেটা ছিল ইতিহাসেরই প্রথম ৬০০ রানের স্কোর। ইংল্যান্ডের লেগেছিল ১৬৩ টেস্ট, দক্ষিণ আফ্রিকার ১৬৪ টেস্ট, সবচেয়ে বেশি ১৬৬ টেস্ট লেগেছে ভারতের। ৮৮ টেস্ট খেলে এখনো ৬০০-এর মুখ দেখেনি জিম্বাবুয়ে, সর্বোচ্চ তাদের ৫৬৩। সময়ের হিসাবেও সবচেয়ে কম ছয় বছর লেগেছে পাকিস্তানের, ১৩ বছর সময় নিয়ে দুইয়ে বাংলাদেশ। ১৫ বছর লেগেছিল শ্রীলঙ্কার, ওয়েস্ট ইন্ডিজের ২০ বছর, ভারতের ৪৭ বছর, অস্ট্রেলিয়ার ৪৮ বছর, ইংল্যান্ডের ৫১ বছর, নিউজিল্যান্ডের ৬১ বছর, দক্ষিণ আফ্রিকার ৭৭ বছর।