প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন্টব্রিজে কাল পাকিস্তানের হয়ে দ্রুততম টেস্ট ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়ে ফেললেন মোহাম্মদ আসিফ। না, ব্যাট হাতে নয়। ব্যাট হাতে আসিফ ক্রিকেটের চিরন্তন ১১ নম্বরের প্রতিমূর্তি, সেঞ্চুরির ভাবনা হয়তো তাঁর সুদূরতম কল্পনাতেও নেই। আসিফের এই সেঞ্চুরি উইকেটের। কাল অ্যালিস্টার কুকের উইকেটটি ছিল তাঁর শততম টেস্ট উইকেট। ২০ টেস্টেই ১০০ উইকেট হয়ে গেল আসিফের, যাঁর রেকর্ড ছুঁলেন তিনিও এখন আছেন পাকিস্তানের ড্রেসিংরুমে। পাকিস্তান কোচ ওয়াকার ইউনুসও ১০০ উইকেট পেয়েছিলেন ২০ টেস্টে। দ্রুততম ১০০ উইকেটের বিশ্ব রেকর্ডটি জর্জ লোহম্যানের। টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বোলিং গড়ের অধিকারী লোহম্যান ১৬তম টেস্টেই পেয়েছিলেন ১০০ উইকেট।