ধন্যবাদ ব্রায়ান্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমাকে ধন্যবাদ কারণ তুমি তো আমাদের শুধু দিয়েই গেছো।’ বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে ধন্যবাদজ্ঞাপক চিঠিতে লিখেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)। গত পরশু ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছেন লেকার্স তারকা ব্রায়ান্ট। ওই ম্যাচের পরই নিজেদের ওয়েবসাইটে খোলা চিঠি লেখে কৃতজ্ঞতা জানিয়েছে এনবিএ। ‘প্রিয় কোবি’ এই সম্বোধনে শুরু চিঠিতে ব্রায়ান্টের হার না-মানা মানসিকতার প্রশংসা করা হয়। ২০ বছরের ক্যারিয়ারের শেষটাও ঝলমলে ছিল ব্রায়ান্টের। বৃহস্পতিবার ইউটা জাজের বিপক্ষে এলএ লেকার্সের ১০১ পয়েন্টের ৬০টিই ছিল তাঁর! এএফপি।