ধন্যি অধ্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন ডিকিন রবার্ট ব্রুসের বংশধরই হয়তো হবেন। ‘অধ্যবসায়’ কী বস্তু, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই ব্রিটিশ বক্সার। ২০০৬ সালে পেশাদার বক্সিংয়ে নাম লিখিয়ে রিংয়ে নেমেছেন ৫১ বার। বিশ্বাস করুন আর না-ই করুন, হেরেছেন এর সব কটিতেই। সর্বশেষটি দুই দিন আগে। দুই বছর আগে ব্রিটেন বক্সিং ফেডারেশনের লাইসেন্সও হারিয়েছেন, পরে লাইসেন্স নিয়েছেন মাল্টা থেকে। অনেকেই ভেবেছিলেন, এবার বোধ হয় গ্লাভসজোড়া তুলে রাখবেন ডিকিন। কিন্তু টুইট করে জানিয়েছেন, এখনই বিদায় বলার কোনো ইচ্ছা তাঁর নেই। বরং অনুশীলনে আরও বেশি মনোযোগ দেবেন! ওয়েবসাইট।