ধবল-ধোলাইয়ের অপেক্ষায় ভারত
অ্যাডিলেড টেস্টে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৩৪ রান। হাতে রয়েছে চার উইকেট। চতুর্থ দিন শেষে এই দুটি তথ্য কী বলে দেয়? উপর্যুপরি দ্বিতীয় বিদেশ সফরেও ভারত ধবল-ধোলাই হবে কি না, অ্যাডিলেড টেস্টের আগে এটা একটা বড় জিজ্ঞাসা ছিল। আশা করা যায়, এ প্রশ্নের উত্তর এতক্ষণে পাঠক পেয়ে গেছেন। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া থেকে ৩৩৩ রানে পিছিয়ে রয়েছে ভারত। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যে সাজঘরে ফিরে গেছেন শেবাগ, গম্ভীর, দ্রাবিড় ও টেন্ডুলকার, লক্ষ্মণ ও কোহলি। ফলে এই টেস্টের ফল কী হচ্ছে, এ নিয়ে সবাই মোটামুটি নিঃসংশয়।গতকালের তিন উইকেটে ৫০ রান নিয়ে আজ ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আগের দিনের সঙ্গে ১১৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন মাইকেল ক্লার্ক। এর আগে অবশ্য ফিরে যান ক্লার্ক ও হাসি। তবে ভারতীয় বোলাররা ফেরাতে পারেননি ‘বুড়ো’ রিকি পন্টিংকে। শেষ ইনিংসে শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত থাকেন নিজেকে ফিরে পাওয়া পন্টিং। অস্ট্রেলিয়া বিশাল রান তাড়া করতে নেমেই ব্যক্তিগত ৩ রান করে সাজঘরে ফিরে যান ভারতের ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর। কিছুটা চেষ্টা করেছিলেন এই টেস্টের অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। ৫৩ বলে তাঁর ঝোড়ো ৬২ রান দুই দলের ব্যবধান কমিয়ে আনতে পারলেও এর বেশি কিছু করতে পারেনি। এবারও মাঠে নেমেই হ্যারিসের বলে মাইক হাসির হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন রাহুল দ্রাবিড়। তাঁর সংগ্রহ ছিল ২৫ রান। কাঙ্ক্ষিত শতরান আবারও অপেক্ষায় রেখে দ্রুত সাজঘরে ফিরে যান শচীন টেন্ডুলকার (১৩)। লক্ষ্মণ ৩৫ রানে লায়নের বলে মার্শের হাতে ক্যাচ তুলে দেন এবং কোহলি ২২ রানে রানআউট হন।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৬০৪/৭, দ্বিতীয় ইনিংস ১৬৭/৫ভারত: প্রথম ইনিংস ২৭২, দ্বিতীয় ইনিংস ১৬৬/৬