ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচের সিরিজে ধবলধোলাই, ওয়ানডে ক্রিকেট কম দেখেনি। ভারতের কাছে ইংল্যান্ডের ৫-০ ব্যবধানে পরাজয়টি নিয়ে মোট ২৮ বার ঘটল এ ঘটনা। ভারত প্রতিপক্ষকে ৫-০-তে ধবলধোলাই করেছে তিনবার। অন্যদিকে ইংল্যান্ডও এই নিয়ে তিনবার পেল এমন লজ্জা। প্রতিপক্ষকে সবচেয়ে বেশি এই লজ্জা দিয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলই পাঁচবার করে ৫-০-তে জিতেছে ওয়ানডে সিরিজ। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা জিতেছে চারবার করে। ভারতের মতো অস্ট্রেলিয়াও জিতেছে তিনবার। এ ছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে জিতেছে একবার করে। সবচেয়ে বেশি হেরেছে জিম্বাবুয়ে, মোট সাতবার। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ হেরেছে পাঁচবার করে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দুবার করে এবং দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া একবার করে পেয়েছে এই লজ্জা। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা এখনো পাঁচ ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়নি।