ধবলধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালের পর এই প্রথম চার বা ততোধিক ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার আগে খেলা সর্বশেষ সিরিজেই অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কমপক্ষে চার ম্যাচ হয়েছে এমন সিরিজে অস্ট্রেলিয়া ধবলধোলাই হয়েছে এই দুবারই। এবার অস্ট্রেলিয়ানরা যাদের হাতে লজ্জা পেল সেই ভারতই সবচেয়ে বেশি এমন লজ্জা পেয়েছে। ভারতীয়রা পাঁচবার চার বা বেশি ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছে, যার সর্বশেষটি এক বছরে আগে এই অস্ট্রেলিয়ার কাছেই। দ্বিতীয় সর্বোচ্চ চারবার ধবলধোলাই ইংল্যান্ড। ইংল্যান্ডের এই চারটি ধবলধোলাই-ই পাঁচ ম্যাচের সিরিজে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ তিনবার ও দক্ষিণ আফ্রিকা একবার এই লজ্জায় পড়েছে।