ধবলধোলাই অনূর্ধ্ব-১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত ধবলধোলাইয়ের লজ্জাই পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল। সফরকারী সিএবি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচেও হেরেছে স্বাগতিকেরা। কাল ফতুল্লায় সিরিজের সবচেয়ে বড় পরাজয়ের শিকার বাংলাদেশি কিশোরেরা। খুলনায় প্রথম দুই ম্যাচে ৮৭ ও ৪৩ রানে হারের পর কালকের হারটি ১৩২ রানের।সফরকারী দল ৪৮ ওভারে ২৪৬ রানে অলআউট হয়। সর্বোচ্চ রান ইরফান আনসারির ৫০ হলেও কমপক্ষে ২০ রান করেছে প্রথম সাত ব্যাটসম্যানই। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মনিরুল ইসলাম। এরপর ৩৬.৪ ওভারে ১১৪ রানেই শেষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫-এর ইনিংস। পশ্চিম বাংলার প্রদীপ্ত প্রামাণিক ২৭ রানে ৫ উইকেট নিয়ে হয়েছে ম্যাচসেরা।