লক্ষ্য মাত্র ২১২ রানের। সেটা ছুঁতেই ঘাম ঝরল ওয়েস্ট ইন্ডিজের। গ্রেনাডায় তৃতীয় ওয়ানডেতে ১৬৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে পরশু স্বাগতিকেরা। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে তারা ওই ৫ উইকেটেই। তিন ম্যাচের সিরিজটা ক্যারিবীয়রা জিতল ৩-০-তে। ড্যারেন ব্রাভো একপ্রান্ত ধরে রেখেই জিতিয়েছেন দলকে। ৭২ রানে অপরাজিত ড্যারেন ব্রাভো, ম্যাচসেরার পাশাপাশি হয়েছেন সিরিজ-সেরাও। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছেন ওপেনার কাইরান পাওয়েল। এর আগে জিম্বাবুয়ে করেছিল ৯ উইকেটে ২১১। চামু চিবাবার অপরাজিত ৪৮-ই সর্বোচ্চ। ২ মার্চ অ্যান্টিগায় শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজেও নেই ক্রিস গেইল। বিশ্রাম দেওয়া হয়েছে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে। তবে বিশ্রাম থেকে ফিরেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল ও অলরাউন্ডার ক্রিস্টোফার বার্নওয়েল। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ৫০ ওভারে ২১১/৯ (মায়োয়ো ৯, সিবান্দা ৪১, মাসাকাদজা ৬, টেলর ৩৯, চাকাভা ১৭, ওয়ালার ১৫, চিবাবা ৪৮*, মুতোম্বোদজি ১৩, মুশাঙ্গুয়ে ১, জারভিস ৭, পোফু ২*; রোচ ০/১৫, বেস্ট ২/৩৮, ডোয়াইন ব্রাভো ২/৫৮, নারাইন ১/৪১, পেরমল ৩/৪০, দেওনারায়ণ ০/১৫)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৬.২ ওভারে ২১৫/৫ (পাওয়েল ৪২, সারওয়ান ১৯, ড্যারেন ব্রাভো ৭২*, দেওনারায়ণ ২১, পোলার্ড ০, ডোয়াইন ব্রাভো ২৫, রামদিন ২৪*; জারভিস ১/৫৪, পোফু ০/৩৯, মুশাঙ্গুয়ে ০/৩১, মুতোম্বোদজি ২/৩৫, ওয়ালার ০/৭, মাসাকাদজা ১/৩৮, চিবাবা ০/৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী। সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে জয়ী। ম্যাচ ও সিরিজ-সেরা: ড্যারেন ব্রাভো।