ধর্মঘটের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের ধর্মঘটের কারণে গত সপ্তাহে শুরু হতে পারেনি ‘সিরি আ’ ফুটবল লিগ। তবে কেটে যাচ্ছে এই অচলাবস্থা। ফুটবলার এবং ক্লাব কর্তৃপক্ষ বৈঠকে বসেছিল গত পরশু। আলোচনার পর দুই পক্ষই একটা সমঝোতায় পৌঁছেছে। আগামীকাল দুই পক্ষের মধ্যে একটা চুক্তিও হয়ে যেতে পারে বলে জানিয়েছে প্লেয়ার্স ইউনিয়ন। এএফপি।