ধর্মঘটের কথা ভাবছেন কুকরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘটে যেতে পারেন ইংলিশ ক্রিকেটাররা। অ্যান্ড্রু স্ট্রাউস অধিনায়কত্ব ছেড়ে দিলে যাঁর কাঁধে বর্তাতে পারে ইংল্যান্ড ওয়ানডে দলের নেতৃত্ব, সেই অ্যালিস্টার কুকই দিয়েছেন এমন ইঙ্গিত। গত অ্যাশেজের সেরা ব্যাটসম্যান কুক ইসিবিকে সতর্ক করে দিয়ে বলেছেন, ক্লান্তিকর ব্যস্ত ক্রিকেট সূচিতে কাটছাঁট না হলে হয়তো ওই পথেই যাবেন খেলোয়াড়েরা। তাঁর অভিযোগ, বেশি বেশি ম্যাচ খেলে ইংল্যান্ডের খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়ছে।ডেইলি মেইলকে কুক বলেছেন, ‘খেলা ব্যাপারটা সবার কাছে অর্থহীন হয়ে যাওয়ার আগেই পরিস্থিতি পাল্টানো দরকার। খেলোয়াড় হিসেবে আমাদের ক্ষমতা খুব বেশি নয়। আমরা শুধু বলেই যাচ্ছি যে খেলাটা বেশি হয়ে যাচ্ছে। সেই ১৮ বছর বয়স থেকে এগুলো বলে আসছি আর এখন আমার বয়স ২৬! অথচ আমরা যত বেশি চেঁচাচ্ছি ততই যেন খেলা বেড়ে যাচ্ছে। আমরা ধর্মঘটে যেতে পারি এবং সেটা হবে খুবই অনাকাঙ্ক্ষিত। কিন্তু কোনো না কোনো সময় তো এর পরিবর্তন হতেই হবে।’বিশ্বকাপের আগে টানা পাঁচ মাস খেলার মধ্যে ছিল ইংল্যান্ড। ওয়েবসাইট।