ধাওয়ানের সেঞ্চুরি, ভারতেরজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ধাওয়ানের সেঞ্চুরি ভারতকে দিল শক্ত ভিত্তি ষ এএফপি
ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ধাওয়ানের সেঞ্চুরি ভারতকে দিল শক্ত ভিত্তি ষ এএফপি

সুযোগটা হারাল জিম্বাবুয়ে। সুযোগ ছিল ভারতকে লজ্জা দেওয়ার, উল্টো জুটল ৫৮ রানের পরাজয়। কাল হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের টপ-অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের চারজনই ফিরেছিলেন অল্প রানেই। টিকে ছিলেন শুধু ওপেনার শিখর ধাওয়ান। জিম্বাবুয়ের বোলার-ফিল্ডারদের ঔদার্যে তিন-তিনবার জীবন পাওয়া ধাওয়ান হয়ে গেলেন পুরোপুরি কৃতঘ্ন। ১৭ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি তো পেয়েছেনই, দিনেশ কার্তিককে নিয়ে পঞ্চম উইকেটে গড়েছেন ১৫৪ বলে ১৬৭ রানের জুটি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারত ৮ উইকেটে করেছে ২৯৪ রান। এরপর জিম্বাবুয়েকে ২৩৬ রানে বেঁধে রেখে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
১২৭ বলে ১১ চার ও ২ ছয়ে ১১৬ রান। ধাওয়ানের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি থেমে যেতে পারত ৩ রানেই। কাইল জার্ভিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান নো বল হওয়াতে। এরপর ১৪ ও ৭০ রানেও দুবার জীবন পেয়েছেন ধাওয়ান। অন্য প্রান্তে কার্তিক ৭৪ বলে ৬ চারে করেছেন ৬৯। ইনিংসের শেষ ওভারে ভারতকে ২৩ রান এনে দেন বিনয় কুমার (১২ বলে ২৭) ও মোহাম্মদ সামি (১ বলে ৬)।
এর আগে বিরাট কোহলির আউট নিয়ে হয়েছে নাটক। মিড উইকেটে ম্যালকম ওয়ালার ক্যাচটি ঠিকমতো নিয়েছিলেন কিনা বোঝা না গেলেও থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন। কোহলি বেরিয়ে না গিয়ে আম্পায়ারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেও ফল হয়নি। তথ্যসূত্র: টেন ক্রিকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ২৯৪/৮ (রোহিত ১, ধাওয়ান ১১৬, কোহলি ১৪, রায়ডু ৫, রায়না ৪, কার্তিক ৬৯, জাদেজা ১৫, মিশ্র ৯, বিনয় ২৭*, সামি ৬*; ভিটরি ২/২৭, উইলিয়ামস ১/৩৪, চাতারা ১/৪৬, উতসেয়া ১/৬৭, জার্ভিস ১/৭০)। জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৬/৯ (সিবান্দা ৫৫, রাজা ২০, মাসাকাদজা ৩৪, টেলর ০, উইলিয়ামস ৫, ওয়ালার ২, চিগুম্বুরা ৪৬, উতসেয়া ৫২*, জার্ভিস ২, ভিটরি ০, চাতারা ০*; উনাদকাট ৪/৪১, মিশ্র ২/৪৬, জাদেজা ১/৩০, সামি ১/৫২)।

ফল: ভারত ৫৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শিখর ধাওয়ান।:n:

মৌসুমের শুরুতেই বায়ার্ন-ডর্টমুন্ড:h:

ওয়েম্বলির ফাইনালে ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় শিরোপার আশাটাকে ‘খুন’ করেছিল বায়ার্ন। কিন্তু গোলরক্ষক রোমান ভাইডেনফেলার বলছেন, ম্যাচটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে মনে করিয়ে দেবে না। ডিফেন্ডার ম্যাট হামেলসের দাবি, তাঁরা মোটেই প্রতিশোধ-টোধ নিয়ে ভাবছেন না। কিন্তু তার পরও বদলা নেওয়ার ইচ্ছা বরুসিয়া ডর্টমুন্ডের থাকবে না? আজ মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে যে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। তা-ও নিজেদের মাঠে জার্মান সুপার কাপের ফাইনালে।

ওয়েম্বলির ফাইনালকে মনে করলে ডর্টমুন্ড সমর্থকদের রক্তক্ষরণ হয়। দুর্দান্ত বায়ার্নই থামিয়ে দিয়েছিল তাদের স্বপ্নযাত্রা। শুধু কি চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা বা জার্মান কাপেও এই বায়ার্নই হেসেছে শেষ হাসি।

বায়ার্ন সবদিকেই টেক্কা দিয়েছে ঘরোয়া প্রতিদ্বন্দ্বীদের। দলবদলেও বায়ার্নের কাছে পিছু হটেছে ডর্টমুন্ড। গত মৌসুমের অন্যতম ভরসা মারিও গোটশেকে নিয়ে গেছে এই বায়ার্ন। গোটশে অবশ্য পুরোনো ক্লাবের বিপক্ষে আজ নামছেন না। 

প্রাক-মৌসুম প্রস্তুতিতে যথারীতি দুর্বার বায়ার্ন। দিন তিনেক আগে বার্সেলোনাকে হারিয়েছে ২-০ গোলে, ৭ ম্যাচে করেছে ৩৭ গোল। এএফপি।