ধাওয়ান-মিশ্রে বিধ্বস্ত পাঞ্জাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬তম ওভারের তৃতীয় বলে সাজঘরে পাঠালেন রায়ান ম্যাকক্লারেনকে। পরের বলে একই পথে হাঁটতে হয় মানদ্বীপ সিংকে। শেষ চাওয়াটাও অপূর্ণ থাকেনি অমিত মিশ্রের। রায়ান হ্যারিসকে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক! মিশ্রের বিষে ‘নীল’ হয়ে অ্যাডাম গিলক্রিস্টের দল পাঞ্জাবকে পেতে হয়েছে বড় ব্যবধানে হারের লজ্জা।৪ ওভার বোলিং মিশ্র করে দিয়েছেন ৪ উইকেট। বিনিময়ে দিয়েছেন মাত্র ৭ রান! ডেকান চার্জার্সের ৮২ রানের জয়ের ক্ষেত্রে মিশ্র ছাড়া আরও একজনের নাম উল্লেখ না করলেই নয়—তিনি শেখর ধাওয়ান। ৫৭ বলে ১৪ চার ও ১ ছয়ে তাঁর অপরাজিত ৯৫ রানের ওপর ভর করেই তো ২ উইকেটে ১৯৮ রান তুলতে সক্ষম হয় ডেকান। জবাবে গিলক্রিস্ট ৫১ রান করলেও মিশ্রের আঘাতে পাঞ্জাবের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। ওয়েবসাইট।