ধাওয়ানের ২৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নামের সার্থকতা প্রমাণের জন্যই যেন ২০১৩ সালটাকে বেছে নিয়েছেন শিখর ধাওয়ান। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়া এই ভারতীয় ওপেনার কাল জয় করলেন আরেকটি শিখর। প্রিটোরিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৪৮ রান করেছেন ধাওয়ান। স্বীকৃত সীমিত ওভারের ম্যাচে (লিস্ট এ) দ্বিতীয় সর্বোচ্চ ও যেকোনো ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে ইনিংস এটি। ১১ বছর আগে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে সর্বোচ্চ ২৬৮ রান করেছিলেন সারের অ্যালিস্টার ব্রাউন। ৪৫তম ওভারে আউট হওয়ার আগে ৩০ চার ও ৭ ছক্কায় মাত্র ১৫০ বলেই এই রান করেছেন ধাওয়ান। প্রথম ১০০ ছুঁতে ৮৬ বল খেলা এই ওপেনার দ্বিতীয় ১০০ করেছেন মাত্র ৪৮ বলে। ১০৯ রান করে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারাও। দ্বিতীয় উইকেটে ৩৩.২ ওভারে ২৮৫ রান যোগ করেছেন এই দুজন। ভারত ‘এ’ দল করেছে ৩ উইকেটে ৪৩৩ রান। রানের পাহাড়ে চড়েও অবশ্য স্বস্তিতে ছিল না ভারতীয়রা। সাত বছর আগের জোহানেসবার্গের স্মৃতি ফিরিয়ে আনার মতোই ব্যাটিং করছিল প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ৩৯৪ রানে অলআউট হয়ে ৩৯ রানে হেরেছে দলটি। ক্রিকইনফো। লিস্ট ‘এ’ ম্যাচের সর্বোচ্চ পাঁচ ইনিংস ম্যাচ ভেন্যু সাল২৬৮ অ্যালিস্টার ব্রাউন সারে-গ্ল্যামরগন ওভাল ২০০২২৪৮ শিখর ধাওয়ান ভারত ‘এ’-দ. আফ্রিকা ‘এ’ প্রিটোরিয়া ২০১৩২২২* গ্রায়েম পোলক ইস্টার্ন প্রভিন্স-বর্ডার ইস্ট লন্ডন ১৯৭৪২২২ জেমি হাউ সেন্ট্রাল ডি.-নর্দার্ন ডি. হ্যামিল্টন ২০১৩২১৯ বীরেন্দর শেবাগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ইন্দোর ২০১১