প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে নয়টি টেস্ট খেলে প্রতিটিতেই কমপক্ষে একটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস। অসাধারণ একটা বছরই গেল এবি ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক ২০১২ সালে নিজের শেষ ম্যাচেও করেছিলেন সেঞ্চুরি। টানা ১০ ম্যাচে কমপক্ষে একটি ফিফটি—ডি ভিলিয়ার্স পেরিয়ে গেছেন জ্যাক ক্যালিসের দক্ষিণ আফ্রিকান রেকর্ড। ডারবানে সর্বশেষ টেস্ট খেলা ক্যালিস ২০০৭ সালে টানা ৯ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছিলেন। নিজের পরের ম্যাচে আরেকটি ফিফটি পেলেই ডি ভিলিয়ার্স ছুঁয়ে ফেলতেন টানা ম্যাচে ফিফটির বিশ্ব রেকর্ড। টানা ১১ ম্যাচে ফিফটি করে যৌথ রেকর্ডের ভাগীদার ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ।