প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনালে খেলেছে কারা? অনেকেই জার্মানির নামটা অনুমান করতে পারবেন। তবে যেটা বিস্ময়কর, ১৯৫৪ সালের পর প্রতিটি বিশ্বকাপেই অন্তত শেষ আটে খেলেছে জার্মানরা। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ডও তাদের, ১২ বার। জার্মানির পরেই আছে ব্রাজিল, তারা ১০ বার উঠেছে শেষ চারে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সেমিফাইনালে খেলেছে আটবার। পাঁচবার সেমিফাইনালে উঠেছে ফ্রান্স ও উরুগুয়ে। আর্জেন্টিনা, হল্যান্ড ও সুইডেন খেলেছে চারবার করে। ইংল্যান্ড-স্পেনের মতো পরাশক্তিরা মাত্র দুবার উঠেছে শেষ চারে!