ধারাবাহিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ইনিংসটা প্রথম ইনিংসে খেললেই পারতেন কুমার সাঙ্গাকারা। টেস্টে টানা আট ইনিংসে ফিফটি করার রেকর্ডটা হয়ে যেত! গল টেস্টের আগে টানা সাতটি ইনিংসে কমপক্ষে ফিফটি করেছিলেন সাঙ্গাকারা। শুরুটা হয়েছিল গত জানুয়ারিতে মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৭৫ রান দিয়ে।এরপর চট্টগ্রামে ট্রিপল সেঞ্চুরির পিঠে সেঞ্চুরি। ইংল্যান্ড সফরেও রানের ফল্গুধারা। লর্ডসে ১৪৭ ও ৬১-এর পর হেডিংলিতে ৭৯ ও ৫৫।ছন্দপতন হলো গলের প্রথম ইনিংসে ২৪ রানে আউট হওয়ায়। সাঙ্গাকারা তাই টপকাতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস ও শিবনারায়ণ চন্দরপল ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারকে। এই তিনজনও টানা সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার পর ব্যর্থ হয়েছেন অষ্টম ইনিংসে।